Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৮ লাখ ছূঁইছুঁই

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লাখ ছূঁইছুঁই। আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৫ লাখের উপরে মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় প্রায় ১১শ’ মানুষ মারা গেছেন। তবে ৩১ লাখ মানুষের সুস্থ হওয়ায় প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। নতুন করে মারা গেছেন ১২শ’ ৩৪ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৫ হাজার ৯৭ জন। মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৪২৩ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে প্রানহারিয়েছেন প্রায় ৬০ হাজার। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৩ হাজারের বেশি। তৃতীয় অবস্থানে থাকা ভারতে, আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ লাখ। চার নম্বরে থাকা রাশিয়ায়, আক্রান্ত প্রায় ১০ লাখ। মৃতের সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button