Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

 

বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। নিউইয়র্ক, ফ্রান্স, স্পেন, কুয়েত, অস্ট্রিয়া, লেবানন, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের দূতাবাস ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উদ্যোগে, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুর পৃষ্টপোষকতায়, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ ও কার্যকরী কমিটির কর্মকর্তাদের তত্তাবধানে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ফ্রান্সের প্যারীস দূতাবাসে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনসহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে এবং বিশিষ্টজনদের অনলাইন উপস্থিতিতে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বঙ্গবন্ধুর জীবনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।  অন্যদিকে, ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে,জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ কাশেম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্পেনের মাদ্রিদ দূতাবাস মিলনায়তনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে,জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত  হাসান মাহমুদ খন্দকার বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এছাড়া, দেশটির পর্যটন নগরী বার্সেলোনায় শোক উদযাপনের পাশাপাশি, কাতালোনীয়া আওয়ামীলীগের কমিটি গঠনের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

কুয়েতের মিসিলা এলাকায় দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় শোকসভার আয়োজন করা হয়। এতে, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মো. হাফিজুল ইসলাম, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি-পেশার প্রবাসীরাসহ প্রবাসী গণমাধ্যম কর্মীরা।

এছাড়া, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিতসহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে, শোকদিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতালয় এবং বাংলাদেশ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা  শুরু হয় । শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট নীরবতা পালন করা হয় । পরে জাতির জনক  বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমানের কর্মময় জীবন এবং সংগ্রামের উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শিত হয় । জাতীয় শোক দিবস উপলক্ষে  রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর বানী পাঠ করে শোনানো হয় ।

লেবাননে, দূতাবাসের হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানে দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভাপতিত্ব করেন, রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি। প্রথমেই বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত।পরে বাংলাদেশ আওয়ামীলীগ শাখার নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এক মিনিট নিরবতা পালন সহ জাতির জনক সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।

চীনের বেইজিং দূতাবাসের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামানের উদ্যোগে, শেখ মুজিব ও তার পরিবারের অন্যান্য শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় স্থানীয় চীনা মসজিদে বিশেষ প্রার্থনা,কোরাণ তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী এবং  জাতীয় শোক দিবস পালন করে। দিবসের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এক মিনিট নীরবতা পালন এবং জাতির জনক, ১৫ আগস্টের সকল শহীদ, মুক্তিযোদ্ধা এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। হাইকমিশনার মহ শহীদুল ইসলাম এ দিনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে  বলেন,  ১৫ আগস্ট বাঙ্গালি জাতির ইতিহাসে মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা এবং কলঙ্কময় দিন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, সিডনি আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।  সংগঠনের সভাপতি গাউসুল আলম শাহাজাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আজাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

বাহরাইনে, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে বাংলাদেশ সমাজের কার্যালয়ে সংগঠনটির সভাপতি মনজুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিপথগামী সৈনিকদের হাতে বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সকল অনুষ্ঠান থেকে বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জোড়ালো দাবী তোলা হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button