Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

৩ অক্টোবর বাফুফে নির্বাচন

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে কার্যনির্বাহী কমিটির সভা শেষে, করোনার কারণে স্থগিত হওয়া এ ভোটযুদ্ধের নতুন তারিখ ঘোষণা করেন, সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

নির্বাচনে ১৩৯ জন ডেলিগেটের নাম চূড়ান্ত করেছে সংস্থাটি। যা আর বাড়ানোর সুযোগ থাকবে না। এছাড়া নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেন বাফুফে কর্তারা।

এর আগে গত ২০ এপ্রিল সংস্থাটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা ফিফা-এএফসির নির্দেশে স্থগিত করে বাফুফে। এখন পরিস্থিতির কিছুটা পরিবর্তন হওয়ায়, নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন।

এ বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো শুরু হয়েছিল নারী ফুটবল লিগ। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার থাবায় তা-ও বন্ধ হয়ে যায়। এ লিগটিও আগামী নভেম্বরে শুরু করার কথা জানান তিনি।

ক্লাবগুলোর সাথে আলোচনা করে ২০২০-২১ মৌসুমের পেশাদার লিগের তারিখও খুব শিগগিরিই ঘোষণার কথা জানান, সালাম মুর্শেদী।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button