আন্তর্জাতিকযুক্তরাজ্য
দুটি ব্যক্তিগত বিমানের সংঘর্ষ, নিহত ৭

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে আকাশপথে দুটি ব্যক্তিগত বিমানের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির একজন আইনপ্রণেতাও রয়েছেন।
দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। নিজেই বিমানটি পরিচালনা করছিলেন তিনি। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন চার পর্যটক ও একজন গাইড।
কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের পর কেনাই পেনিনসুলার সলদোতনা শহরের বিমানবন্দরের কাছে বিমান দুটি বিধ্বস্ত হয়। আরোহীদের কেউই বেঁচে নেই। এদের মধ্যে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।



