Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়া

বিশ্বব্যাপী শনাক্তের সংখ্যা ১ কোটি ৬৮ লাখের বেশি

সারা বিশ্বে ১ কোটি ৬৮ লাখের বেশি করোনা আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখের বেশি মানুষ।

এদিকে, বিশ্বে করোনা সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শনাক্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৩৪ হাজারের বেশি মানুষের। মুম্বাইয়ে মোট আক্রান্তের ৫৭ ভাগই বস্তি এলাকার এমন তথ্য উঠে এসেছে এক গবেষণায়।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রায় ৪৫ লাখ। মৃত্যু দেড় লাখ ছাড়িয়েছে। হংকংয়ে নতুন করে করোনার প্রাদুর্ভাব ঘটায় নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে সর্বোচ্চ দু’জন ঘরের বাইরে একসাথে বের হতে পারবে। এছাড়া রেস্টুরেন্টে খাওয়া বন্ধ রাখা হয়েছে।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় কলম্বিয়ায় লকডাউন ৩০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে নতুন ৪১ হাজারসহ মোট সংক্রমণ প্রায় ২৫ লাখ। মোট মৃত্যু ৮৮ হাজারের বেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button