
ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফলে ১৩ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি খেলতে পারবেন না।
গত শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে সেন্ট এঁতিয়েনের মুখোমুখি হয়েছিলো পিএসজি। ম্যাচের ৩১ মিনিটে এমবাপ্পেকে গুরুতর ফাউল করেন প্রতিপক্ষ দলের অধিনায়ক পেরিন। আহত ফ্রেন্স স্টাইকার তখই মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন। লাল কার্ড দেয়া হয় পেরিনকে।
এমবাপ্পের আঘাত তখন মারাত্মক বোঝা গেলেও ঠিক কত দিনে সুস্থ হবেন সেটি বোঝা যায়নি। তবে এবার পিএসজি কর্তৃপক্ষ অফিসিয়ালি নিশ্চিত করেছে, তিন সপ্তাহের আগে এমবাপ্পে ম্যাচফিট হবেন না।



