Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

স্টার্লিংয়ের জোড়া গোলে ম্যানচেস্টারের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে রাহিম স্টার্লিংয়ের জোড়া গোলে ওয়াটফোর্ডকে ৪-০ গোল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এক মৌসুমে কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ১২ গোলের রেকর্ড ছুয়েছে সিটিজেনরা।

প্রথমার্ধেই ম্যানসিটিকে জোড়া গোলে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধের একটি করে গোল করেন ফিল ফোডেন ও অ্যামেরিক লাপোর্তের। এ ম্যাচ হেরে অবনমনের পথে ওয়ার্টফোর্ড। লিগের শেষ সপ্তাহ পর্যন্ত রেলিগেশন এড়াতে পারবে কি না, সেই হিসেবের অপেক্ষায় থাকতে হবে তাদের।

এদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৮ ম্যাচে সিটিজেনদের বিপক্ষে জয়ের মুখ দেখেনি ওয়ার্টফোর্ড। আরেক ম্যাচে, হোম গ্রাউন্ড ভিলা পার্কে ২২ বছর পর আর্সেনালদের বিপক্ষে জয় পেলো অ্যাস্টনভিলা। তাদের জয় ১-০ গোলে, তাতে এক ম্যাচ বাকি থাকতেই রেলেগেশন থেকে বেঁচে গেলো লিয়ন্সরা।

লিগে বাকি এক রাউন্ড, পয়েন্ট টেবিলে দশ নম্বরে থাকা আর্সেনালের পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার কোন সুযোগ নেই আপাতত।

সংশ্লিষ্ট খবর

Back to top button