Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

বিশ্বে আরো সাড়ে চার হাজার মৃত্যু, শনাক্ত ২ লাখ ২০ হাজার

বিশ্বে করোনাভাইরাসে আরো সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। একদিনে, নতুন শনাক্ত হয়েছে ২ লাখ ২০ হাজার। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৯ হাজারের কাছাকাছি। শনাক্ত হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজারের বেশি।

গত একদিনে, সবচেয়ে বেশি ৭১৬ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৭৯ হাজার। দিনের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পৌনে ৭শ জনের মৃত্যু হয়েছে ভারতে। আর মেক্সিকোতে প্রাণ গেছে আরও ৬শ’ মানুষের।

এদিকে, যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৯২ জন।  দেশটি মারা গেছেন ১ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। পেরু, ইরান, কলম্বিয়াতেও বাড়ছে প্রাণহানির সংখ্যা।

সংশ্লিষ্ট খবর

Back to top button