Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফাইনাল নিশ্চিত করলো আর্সেনাল

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফ এ কাপের ফাইনাল নিশ্চিত করলো আর্সেনাল। জোড়া গোলের জয় তুলে  নেয় গানাররা।

ওয়েম্বলি স্টেডিয়ামে, পুরো ম্যাচের ৭২ শতাংশ বল দখলে রাখে ম্যানচেস্টার সিটি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় একটি গোলও করতে পারেনি। আর্সেনালের শক্ত ডিফেন্সের ভেস্তে যায় তাদের সব প্রচেষ্টা। ১৯ মিনিটে পিয়েরে অবামেয়াংয়ের গোলে লিড নেয় গানাররা।

ম্যাচের দ্বিতীয় গোলটিও হয় এই স্ট্রাইকারের পা থেকেই। তাতেই সিটিজেনদের হারিয়ে শিরোপা জয়ের পরে আরো একধাপ এগিয়ে যায় মিকেল আর্টেটার শিষ্যরা।

এদিকে, শেষ চারের আরেক ম্যাচে আজ রাত ১১টায় ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে চেলসি। তাদের মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী ১ আগস্ট শিরোপা লড়াইয়ে নামবে আর্সেনালের বিপক্ষে।

সংশ্লিষ্ট খবর

Back to top button