Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

২৪ ঘণ্টায় করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব

২৪ ঘণ্টায় আবারো করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। নতুন শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজার রোগী। এছাড়া একদিনে আরো সাড়ে পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। বিশ্বজুড়ে মোট মৃত্যু এখন ৬ লাখ ছুঁইছুঁই।

এদিকে, যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজারে। দেশটিতে রেকর্ড ৭০ হাজার নতুন সংক্রমণ শনাক্তের ফলে মোট আক্রান্ত পৌনে ৩৮ লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ১১শ’র বেশি মানুষ। এ পর্যন্ত ৭৮ হাজার প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে, আক্রান্ত সাড়ে ২০ লাখ।

অন্যদিকে, মেক্সিকোতে মৃতের সংখ্যা মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সোয়া ৩ লাখ। এদিন রেকর্ড পৌনে ৭শ’ মৃত্যু হয়েছে ভারতে, মোট প্রাণহানি ২৬ হাজার ছাড়িয়েছে। প্রথমবার একদিনে ৩৫ হাজার সংক্রমণ শনাক্তে, আক্রান্ত সাড়ে ১০ লাখ মানুষ।

সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত দক্ষিণ আফ্রিকায়। দিনে গড়ে ২শ’র বেশি মৃত্যু দেখেছে কলম্বিয়া, রাশিয়া, পেরু, ইরান।

সংশ্লিষ্ট খবর

Back to top button