Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

গ্রানাডাকে হারিয়ে মাত্র দুই পয়েন্ট দুরে রয়েছে লসব্লাঙ্কোসরা

স্প্যানিশ লা লিগায় ৩৬তম রাউন্ডের ম্যাচে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে রেকর্ড ৩৪ তম শিরোপা থেকে আর মাত্র দুই পয়েন্ট দুরে দাঁড়িয়ে লসব্লাঙ্কোসরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় টেবিল টপাররা। ক্যাসেমিরোর বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন ফেরল্যান্ড মেনডি। ১৬ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন কারিম বেনজেমা।  লুকা মদ্রিচের সাথে বোঝা পড়ায় প্রথমার্ধেই ২-০ লিড নেয় জিদান শিষ্যরা।  দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে গ্রানাডা।

৫০ মিনিটে স্কোর লাইন ২-১ করেন ডারউইন মাচিস। রিয়ালের জয়ে তা বাঁধা হতে পারেনি। বার্সেলোনার থেকে চার পয়েন্ট এগিয়ে রয়েছে লসব্লাঙ্কোসরা। শেষ দুই ম্যাচে আর মাত্র দুই পয়েন্ট পেলেই লিগ শিরোপা পুনরুদ্ধার করবে তারা। অবশ্য বার্সেলোনা বাকি দুই ম্যাচের একটি ড্র করলেও শিরোপা নিশ্চিত হবে গ্যালাক্টিকোদের।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে, সাউদাম্পটনের সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থেকে গেলো সুলশারের শিষ্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button