Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। ৩৫ নম্বর রাউন্ডের শেষ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ রেলিগেশন লড়াইয়ে থাকা আলাভেস। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত দুইটায়।

৩৪ ম্যাচ খেলে, ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদে পয়েন্ট ৭৭। জিদানের দলের সামনে তাই সুযোগ, আলাভেসকে হারিয়ে লিডটা চারে বাড়িয়ে নেবার।

ফর্মে তুঙ্গে আছে দলটি। করোনা আতঙ্ক কাটিয়ে লিগ শুরু হওয়ার পর বার্সা যেখানে তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে রিয়াল সেখানে ধরে রেখেছে শতভাগ জয়ের রেকর্ড। এই ম্যাচ জিতলে তাই শিরোপা পুনুরুদ্ধারের আরো কাছাকাছি পৌঁছে যাবে।

একে তো খেলা নিজেদের মাঠে তার ওপর প্রতিপক্ষ আলাভেসও আছে টেবিলের সতেরো নম্বরে। এছাড়াও পুরো ফিট স্কোয়াড পাওয়াটাও রিয়ালের জন্য বড় সুবিধা।  কাজটা অনেটায় সহজ লসব্লাঙ্কোসদের জন্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button