Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিশ্বকাপ বাছায়ে ভারত ও ওমান ম্যাচ আয়োজনে প্রস্তুত নয় সিলেট

বেশকিছু দিন ধরে আলোচনা হচ্ছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে ঘরের মাঠে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে। তবে বাফুফে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা বলছে, কেবল ৮ অক্টোবরের ম্যাচ ছাড়া বাকি দুটো ম্যাচ সিলেটে আয়োজনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্তই হয়নি।

অন্যদিকে, করোনার কারণে বন্ধ থাকা এএফসি কাপের বাকি ম্যাচগুলো ঢাকায় আয়োজন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস।

ফিফা ঘোষিত ফিকশ্চার অনুযায়ী ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের ফিরতি লেগের খেলা হওয়ার কথা ছিলো গত ২৬ মার্চ, সিলেট জেলা স্টেডিয়ামে। যাতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। করোনা মহামারীর কারণে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা স্থগিত করে সে ম্যাচ।

নতুন তারিখ দিয়ে আগামী ৮ অক্টোবর সিলেটের মাঠে খেলা আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তবে সাম্প্রতিক গণমাধ্যমে প্রচারিত হয়, ১২ নভেম্বর ভারত এবং ১৭ নভেম্বর ওমানের বিপক্ষের দুটো ম্যাচও অনুষ্ঠিত হবে সিলেটে। কিন্তু বাফুফের সাধারণ সম্পাদক এবং আয়োজন সিলেট জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তারা জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, স্থগিত হয়ে যাওয়া এএফসি কাপ ফুটবলের ই’গ্রুপের বাকি আয়োজনে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না টুর্নামেন্টের অন্যতম দল বাংলাদেশের বসুন্ধরা কিংস। চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। তবে দর্শক মুখিয়ে আছে, পরিশেষে হয়তো ঢাকার মাঠেই গড়াবে আন্তর্জাতিক এই খেলা।

সংশ্লিষ্ট খবর

Back to top button