
ইংলিশ প্রিমিয়ার লিগের সোমবার রাতের একমাত্র ম্যাচে জয় পেয়েছেন টটেনহাম। এভারটনকে ১-০ গোলে হারিয়েছে হটর্স্পাররা। ম্যাচের ২৪ মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে আনচেলত্তির এভারটন। জিওভানির শট মাইকেল কেনের পা ছুয়ে বল জড়ায় জালে।
ম্যাচের বাকি সময়টায় সমান তালে খেললেও গোলের দেখা পায়নি কোনো দল। কষ্টার্জিত জয়েও চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে খেলা অনেকটাই অনিশ্চিত টটেনহামের।৩৩ রাউন্ড শেষে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানারআপরা।
লিগ ৪৪ পয়েন্ট নিয়ে এগারোতে এভারটন। এদিকে, স্প্যানিশ লা লিগায় এইবারের বিপক্ষে প্রত্যাশিত জয় পয়েছে সেভিয়া। ম্যাচে ৫৬ মিনিটে লুকাস অলিম্পিয়াকোসের গোলে জয় পায় তারা। অন্য ম্যাচে, এগিয়ে থেকেও লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল সোসিয়েদাদ।



