Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বজুড়ে মৃত্যু প্রায় সাড়ে ৫ লাখ, আক্রান্ত ১ কোটি ১৭ লাখের বেশি

বিশ্বে একদিনে আরো ৪ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। ফলে মোট মৃত্যু প্রায় সাড়ে ৫ লাখ। আর আক্রান্ত ১ কোটি ১৭ লাখের বেশি মানুষ। নতুন সংক্রমিত প্রায় পৌনে দু’লাখ।

সোমবার সাড়ে ৩শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১ লাখ ৩৩ হাজার ছুঁইছুঁই। নতুন ৫০ হাজার সংক্রমণে আক্রান্ত ৩০ লাখের বেশি। এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ৭শ’ মানুষ। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৬৫ হাজারের বেশি। আক্রান্ত সোয়া ১৬ লাখ।

এদিকে প্রায় ৫শ’ প্রাণহানির পর ভারতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। সংক্রমিত সোয়া সাত লাখ। এখন পর্যন্ত ৩১ হাজারের মতো মৃত্যু হয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ২ লাখ ৫৬ হাজার। লাতিন ও মধ্য আমেরিকায় মৃত্যু ক্রমশ বাড়লেও, ইউরোপের সবগুলো দেশে প্রাণহানি অনেক কমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button