দ্বিতীয় দিনের মতো দু’লাখের ওপর সংক্রমণ দেখলো বিশ্ব

টানা দ্বিতীয় দিনের মতো দু’লাখের ওপর করোনার সংক্রমণ দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় প্রাণহানি ছিল ৫ হাজার একশো ৭০ জন। ফলে মৃতের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত প্রায় ১ কোটি ১২ লাখ মানুষ।
গত ২৪ ঘন্টায় ৬ শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ ৩২ হাজারের বেশি। মোট আক্রান্ত ২৯ লাখ। নতুন সংক্রমিত ৫৫ হাজার। শুক্রবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছেন প্রায় ১৩শ’ মানুষ। মোট মৃত্যু ছাড়িয়েছে ৬৩ হাজার। আক্রান্ত সাড়ে ১৫ লাখ।
বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই মেক্সিকোতে। আক্রান্ত প্রায় আড়াই লাখ মানুষ। এদিকে শুক্রবারও রেকর্ড প্রায় ২৩ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে ভারতে। আক্রান্ত সাড়ে ৬ লাখ। মোট মৃত্যু ১৮ হাজার ৭শ’। নতুন সংক্রমণে শীর্ষে থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, সৌদি আরব, পাকিস্তান, পেরু, চিলি ও কলম্বিয়া।
অন্যদিকে, ক্রমেই ভয়াবহ হয়ে উঠা করোনাকে রুখতে প্রত্যেক দেশগুকে দ্বন্দ্বের পরিবর্তে প্রতিদিন যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



