আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র
বিশ্বে একদিনে দুইলাখের বেশি রোগি শনাক্তের রেকর্ড

বিশ্বে গত একদিনে সর্বোচ্চ দুই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটি কেড়ে নিয়েছে আরো পাঁচ হাজারের বেশি প্রাণ। মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় সোয়া পাঁচ লাখ। আর আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ।
এদিকে, ৬ শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ সাড়ে ৩১ হাজার। মোট আক্রান্ত ২৮ লাখ ৩৪ হাজার মানুষ। মহামারির ছয়মাসে প্রথমবার রেকর্ড ৫৭ হাজার নতুন সংক্রমণ দেখেছে দেশটি। তবে বৃহস্পতিবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছেন ১৩শ’ মানুষ। মোট মৃত্যু ৬২ হাজার ছুঁইছুঁই।
আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ। বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে, যা স্পেনের চেয়েও বেশি। আক্রান্ত দু’লাখ ৩৫ হাজারের মতো মানুষ।



