Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আবারো হোঁচট খেলো বার্সেলোনা

স্প্যানিশ লা-লিগায় আবারো হোঁচট খেলো বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ২-২ গোল ব্যবধানে ড্র করেছে তারা। তাতে শিরোপা থেকে অনেকটাই ছিটকে গেলো গতবারের চ্যাম্পিয়নরা। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলেও, বার্সার চেয়ে এগিয়ে রয়েছে এক পয়েন্টে। তবে গতরাতের ম্যাচে এক গোল করে ক্যারিয়ারের সাতশো গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি।

তিন ম্যাচ পর জালে বল ঢুকিয়ে ক্যারিয়ারের আরেকটি রেকর্ড ছুঁলেন, লিওনেল মেসি। সব প্রতিযোগিতা মিলে সাতশ’ গোলের মাইলফলক। এরমধ্যে বার্সেলোনার হয়ে ৭২৪ ম্যাচে ৬৩০টি গোল, বাকি ৭০টি গোল করেছেন নিজের জাতীয় দলের জার্সি গায়ে, ১৩৮ ম্যাচে। উদযাপনের ভঙ্গিটাও তাই একটু ভিন্ন এই আর্জেন্টাইন দলপতির।

তার আগে এই কীর্তি গড়েছিলেন পাঁচজন ফুটবলার। ব্রাজিলের রোমারিও ৭৭২টি এবং পেলে করেন ক্যারিয়ারের ৭৬৭টি গোল, হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস ৭৪৬টি, জার্মান কিংবদন্তি গার্ড মুলার ৭৩৫ এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ৭২৯ টি গোল করার মাইফলক স্পর্শ করেন।

তবে মেসির অসাধারণ মাইলফলক ছোঁয়ার দিনটিকে জয়ে রাঙ্গাতে পারলো না বার্সেলোনা। আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও দুই পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়লো কিকে সেতিয়েনের শিষ্যরা। ন্যু ক্যাম্পে, মঙ্গলবার রাতে জিতলে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরতো বার্সা। আত্মঘাতী গোলের সুযোগে সম্ভাবনাও জেগেছিলো তাদের। কিন্তু বাধা হয়ে দাঁড়ান অ্যাটলেটিকো মিডফিল্ডার সাউলো নিগেজ।

আগের ম্যাচে সেল্টা ভিগোর মাঠেও ড্র করে কাতালানরা। টানা দ্বিতীয় ড্রয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরেক দফা পিছিয়ে পড়লো তারা। ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ২১ জয় ও সাত ড্রয়ে মেসিদের পয়েন্ট ৭০।

সংশ্লিষ্ট খবর

Back to top button