Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ম্যানসিটির হারে লিভারপুলের শিরোপা নিশ্চিত

৩০ বছরের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হলো লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির কাছে ম্যানচেস্টার সিটির হারের পরই শিরোপা উৎসব  শুরু হয় অলরেডদের। ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটির জন্য বাকি ম্যাচগুলো এখন  শুধু আনুষ্ঠানিকতা মাত্র।

সিটির হারের পরই, অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপদের সাফল্যের উল্লাসে, উৎসব করেছেন সমর্থকরা। করোনাভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা, জনসমাগম এড়াতে বার্তা ছিলো লন্ডন সিটি মেয়রের। তাতে বাধ সাধেনি ফ্যানদের, শিরোপা জয় উদযাপনে জড়ো হন হাজারো অলরেড ফ্যান।

স্ট্যামফোর্ড ব্রিজে, চেলসির কাছে ২-১ গোল ব্যবধানে হার ম্যানচেস্টার সিটির। তাতেই উৎসবের উদযাপন শুরু হয় অ্যানফিল্ডে। শিরোপা প্রায় নিশ্চিত করেই রেখেছিলো লিভারপুল। সিটিজেনদের হার সেটা আরো সহজ করে দিয়েছে। অলরেডদের শিরোপা নিশ্চিতে বাকি ছিলো মাত্র এক ম্যাচে হার-জিতের হিসেব-নিকেশ।

সিটিজেনরা জিতলে ৩ জুলাইয়ের ম্যাচের উত্তেজনা বাড়তো। চেলসি জেতায়ও দারুন হয়েছে ব্যাপারটা। তাতে অবশ্য নিরপেক্ষ কোন ভেন্যুতে দুই চ্যাম্পিয়ন, ম্যানসিটি-লিভারপুলের লড়াইয়ের রোমাঞ্চ কমবে না ইপিএল ফ্যানদের।

স্ট্যামফোর্ড ব্রিজে ফার্স্ট হাফেই লিড নেয় চেলসি। এরপর ডি ব্রুইনের গোলে সমতায় সিটিজেনরা। শেষে উইলিয়ানের পারফেক্ট পেনাল্টিতে চেলসির জয়। লিগে বাকি সাত ম্যাচ থাকলেও হিসেব অনুযায়ি বাকি সব ম্যাচ জিতলেও লিভারপুলকে টপকানোর সুযোগ নেই ম্যানসিটির।

যেটা প্রিমিয়ার লিগের ইতিহাসে সবেচ বেশি ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড।  আর এতেই ৩০ বছর পর আবারো ইংলিশ লিগের শিরোপা লিভারপুলের। এর আগে ১৯৯০ সালে সবশেষ লিগ ট্রফি স্পর্শ করেছিলো তারা।

এখানেই শেষ নয়, লিভারপুলের সামনে আরো তিনটি রেকর্ড গড়ার সুযোগ আছে। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ১০০ পয়েন্ট আছে ম্যান সিটির। ৩১ ম্যাচে বর্তমানে লিভারপুলের পয়েন্ট ৮৬। বাকি সাত ম্যাচে অন্তত: ১৫ পয়েন্ট হলেই সর্বোচ্চ পয়েন্টের আরেকটি রেকর্ডের ভাগিদার হবে তারা।

শুধু কি তাই, প্রথম জার্মান কোচ হিসেবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের, ১৩১ বছরের ইতিহাসে শিরোপা জয়ের ব্যক্তিগত রেকর্ড হবে কোচ ইয়ুর্গেন ক্লপের।

সংশ্লিষ্ট খবর

Back to top button