Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ লিগে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। গুরুত্বপূর্ণম্যাচে আথলেটিক বিলবাওকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তারা। ৩১ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। ২০১৮ সালের পর এই প্রথম বিলবাওয়ের বিপক্ষে জয় পেলো কাতালানরা।

দৃশ্যত বার্সেলোনার প্রতিপক্ষ আথলেটিক বিলবাও, আর আড়ালে রিয়াল মাদ্রিদ। দু’দিন আগে যারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে গেছে। এবার তাদের টপকে যাওয়ার মিশন, কোনো ভুল করা চলবে না বার্সার।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আর একটি গোল করলে সাতশো গোলের রেকর্ডের হাতছানি লিওনেল মেসির সামনে। সেখানে বিলবাওয়ের বিপক্ষে ত্রাতা হয়ে উঠেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচ।  চলতি মৌসুমে বার্সেলোনাকে দু’বার হারানো বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই সাবধানি শুরু মেসিদের। তাই, গোলের দেখা ৭১ মিনিটে।

৮০ মিনিটে জালের দেখা যদি সত্যিই পেয়ে যেতেন মেসি, তাহলে জন্মদিন আর নতুন রেকর্ড স্পর্শের সেলিব্রেশনটাও জমজমাট হতো তার। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে, মাঠ ছাড়ার মানসিক তৃপ্তিও-বা কম কিসের।

কিন্তু এ আনন্দ কতোক্ষণ টিকে থাকে কিকে সেতিয়েনের শিষ্যদের এটি এখন বড় বিষয়। কেননা আজ রাতেই জিনেদিন জিদান শিষ্যরা মাঠে নামছে মায়োর্কার বিপক্ষে।  ৩০ ম্যাচে দলটির পয়েন্ট ৬৫। হাতে আছে আরো ৯ ম্যাচ। লিগ শিরোপা জিততে হলে, জয়ের প্রয়োজন সিংহভাগ ম্যাচ। এমনকি ড্র হলেও রেস থেকে বিদায় নিতে হবে লসব্লাঙ্কোসদের।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে, লিভারপুলের প্রতিপক্ষ ক্রিষ্টাল প্যালেস। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটির টাইটেল নিশ্চিত করতে প্রয়োজন মাত্র ৬ পয়েন্ট। যার অর্ধেকটা আজ করতে পারলে অ্যানফিল্ডেই হয়তো শুরু হয়ে যাবে উৎসবের যাত্রা।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button