Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে একদিনে নতুন আক্রান্ত ১ লাখ ৩৯ হাজার

একদিনে বিশ্বজুড়ে আরো ৩ হাজার ৮শ’র বেশি মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। আক্রান্ত আরও প্রায় ১ লাখ ৩৯ হাজার।

গেলো ২৪ ঘণ্টায় প্রাণহানির শীর্ষে মেক্সিকো। একদিনে ১ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন সংক্রমিত হয়েছে ৫ হাজার ৩ শতাধিক। করোনার আরেক হটস্পট ব্রাজিলে মৃত্যু হয়েছে আরো ৭৪৮ জনের। নতুন আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৩শ’র ওপর।

এদিকে, যুক্তরাষ্ট্রে একদিনে আরো ৩৬৩ জনের মৃত্যুর পর ১ লাখ ২২ হাজার ৬শ’ ছাড়িয়েছে প্রাণহানি। নতুন সংক্রমণ ৩১ হাজারের বেশি। ইউরোপের দেশগুলোতে কমেছে আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা। এই নিয়ে বিশ্বে কোভিড নাইনটিনে প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় পৌনে ৫ লাখ।  মোট আক্রান্তের সংখ্যা ৯১ লাখের বেশি মানুষ।

অন্যদিকে, করোনা মহামারি মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্বহীনতাকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার দুবাইতে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক এক ভার্চ্যুয়াল সম্মেলনে এ মন্তব্য করেন সংস্থার প্রধান ট্রেডোস আধানম গেব্রিয়াসুস।

এ সময় তিনি বলেন, বিশ্বে এখন ব্যাপকভাবে ঐক্যের প্রয়োজন। কিন্তু দলীয় রাজনীতি মহামারিকে আরো ভয়ংকর করে দিচ্ছে। করোনা ভাইরাসকে খুবই দুর্বল এবং চীন-কেন্দ্রিক মনে করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button