Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ

ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর খেতাব জিতলেন প্রিয়াঙ্কা চোপড়া। ওদিকে গতবছরের স্থান ধরে রেখে দ্বিতীয় অবস্থানে আছেন বলিউড ‘মাস্তানি’ দীপিকা পাড়ুকোন। আর তৃতীয় অবস্থান জয় করেছেন ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী সানি লিওন।

সবচেয়ে কাঙ্ক্ষিত নারীকে খুঁজে নিতে অনলাইনে একটি জরিপ চালান হয়। সেখানে মোট ভোট আসে প্রায় ২২ লাখের মত। সেই ভোট থেকেই কাঙ্ক্ষিত নারী নির্ধারিত হলেন প্রিয়াঙ্কা। গতবার তিনি ছিলেন এই তালিকার ছয় নম্বরে।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ‘পিকু’ তারকা দীপিকা। বলিউডে ‘বাজিরাও মাস্তানি’, ‘পিকু’র পর হলিউডে ‘ট্রিপল এক্স’ ছবির কল্যানে তিনি নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।

অপরদিকে এই তালিকায় শীর্ষ অবস্থান থেকে ছিটকে তৃতীয় অবস্থানে চলে এলেন বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। সাবেক এই পর্ণ তারকার বলিউডি সাফল্য, আমির-শাহরুখের প্রশংসার কারণে তিনি এবারও বলিউডের কাঙ্ক্ষিত নারী।

এছাড়াও তালিকায় রয়েছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ, এমি জ্যাকসন, কঙ্গনা রানাউত, সোনম কাপুর, আলিয়া ভাট, নার্গিস ফাখরি, কৃতি শ্যানন, শ্রুতি হাসান সহ বলিউডের অন্যান্য নায়িকারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button