Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

২১ জুন বছরের দীর্ঘতম দিন, বিরল সূর্যগ্রহণ দেখা যাবে

উত্তর গোলার্ধের সবেচয়ে বড় দিন রোববার (২১ জুন)। এই দিনকে বছরের দীর্ঘতম বা কর্কটক্রান্তি দিবসও বলা হয়ে থাকে। এদিন এক মহাজাগতিক দৃশ্যেরও দেখা মিলবে দেশের আকাশে। এদিন সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করে।

কর্কটক্রান্তি রেখা বা অক্ষাংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। সূর্য উত্তরায়নের শেষ সীমাও এই দিনে সংঘটিত হয়।২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর—এ ছয় মাস উত্তর গোলার্ধে অবস্থান করায় সেখানে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে।

চলতি বছরের দীর্ঘতমে আংশিক সূর্যগ্রহণ হবে। আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে সারাদেশ থেকে এ আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ঢাকার স্থানীয় সময় দুপুর ১১টা ২৩ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। দুপুর ১টা ১২ মিনিটে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় ও দুপুর ২টা ৫২ মিনিটে গ্রহণ শেষ হবে।

দিন বড় হলে ভূ-পৃষ্ঠ অধিক সময় পর্যন্ত সৌরতাপ গ্রহণ করতে পারে এবং অধিক উত্তপ্ত হয়। কিন্তু দিনের তুলনায় রাত বড় হলে তার বিপরীত অবস্থা ঘটে।

সংশ্লিষ্ট খবর

Back to top button