২৪ ঘন্টায় সারাবিশ্বে মারা গেছে ৬ হাজারের বেশি

সারাবিশ্বে গেলো ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড সংখ্যাক দেড় লাখের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। আর প্রাণগেছে ৬ হাজারের বেশি। এনিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৮৭ লাখ ৫৮ হাজার। সাথে প্রাণহানি ছাড়িয়ে গেলো ৪ লাখ ৬২ হাজার। সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৪৬ লাখ ২৫ হাজারের লাখ।
যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ১ লাখ সাড়ে ২১ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ ছড়িয়েছে প্রায় ২৩ লাখের মত। এমন পরিস্থিতিতেই দীর্ঘ ৮২ দিন অবরুদ্ধ থাকার পর নিউইয়র্ক সিটির কন্সট্রাকশন ব্যবসা, কল-কারখানা এবং রাস্তার পার্শ্ববর্তী দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে।
এদিকে, ভয়ানক অবস্থা ব্রাজিলের করোনা পরিস্থিতি, গত ২৪ ঘন্টায় রেকর্ড ৫৫ হাজারের বেশি সংক্রমিত হয়েছে দেশিটিতে। এ পযন্ত দেশটিতে মারা গেছে প্রায় ৪৯ হাজারের বেশি। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ সাড়ে ৩৮ হাজারের মত।
তবে দিনে দিনে মহামারীর দিকে এগোচ্ছে ভারত। আক্রান্ত ছাড়িয়ে গেছে ৩ লাখ ৯৫ হাজারের বেশি। আর, মৃতের খাতায় যুক্ত হয়েছে ১২ হাজার ৯৭০ জন।অন্যদিকে, দুনিয়াজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের বিস্তার বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার জেনেভা-র সদর দফতরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস। তিনি বলেন, দুনিয়াজুড়ে করোনাভাইরাস মহামারি একটি নতুন ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে



