Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

করিম বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

খেলার দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ ব্যবধানে হারাল জিনেদিন জিদানের শিষ্যরা।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা রিয়াল অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে এডেন হ্যাজার্ডের দ্রুত পাসে দলকে লিড এনে দেন বেনজেমা। অ্যাসেনসিও ইনজুরির কারণে প্রায় পুরো মৌসুমে মাঠের বাইরে থাকা এই স্প্যানিশ ৭৪ মিনিটে বদলি নেমে এক মিনিট না যেতেই গোল করে বসেন।

পরে ৮৬তম মিনিটে এই অ্যাসেনসিও পাসেই জোড়া গোল পূর্ণ করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন বেনজেমা। এ জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই টিকে রইল রিয়াল। ২৯ ম্যাচে ১৮ জয়ে ৬২ পয়েন্ট অর্জন করেছে তারা।

এদিকে, সমান ম্যাচে ২ পয়েন্ট এগিয়ে সিংহাসনে বার্সা। লীগের আজকের খেলায় বার্সেলোনার প্রতিপক্ষ সেভিয়া। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button