
স্প্যানিশ লা লিগায় মায়োর্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয় পেলো বার্সেলোনা। বার্সার দিনে দুর্দান্ত খেলে রাতটা স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। তার সঙ্গে গোল করেছেন মার্টিন ব্র্যাথওয়েট, আর্তুরো ভিদাল এবং জর্ডি আলভা। এদিকে, লম্বা বিরতির পর আজ রাতে মাঠে নামছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ এইবার এফসি।
খেলা শুরু মাত্র ৬৫ সেকেন্ডে প্রথম আক্রমণেই গোল করে বার্সেলোনার আর্তুরো ভিদাল। প্রতিপক্ষ মার্কোয়া অপেক্ষাকৃত দূর্বল বলে নাকি, তিন মাসের অপেক্ষার পারদ শেষ না হতেই পুরো শক্তিতে জ্বলে উঠলো বার্সা। তবে পুরো ম্যাচে ছিলো লিওনেল মেসির ছন্দ।
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১২ আসরে ২০ গোলের কীর্তি গড়েন মেসি। এছাড়া ৩৭ মিনিটে মার্টিন ব্রাথওয়েট, ৭৯’তে জর্ডি আলবার পর ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তে মেসির চমক।
এদিকে, পুনরায় শুরু হওয়া লা লিগায় মাঠে নামার আগে দারুণ এক সুখবর পেলো রিয়াল মাদ্রিদ। চোট কাটিয়ে এই ম্যাচের দলে ফিরছেন স্ট্রাইকার এদেন আজার ও মার্কো অ্যাসেনসিও। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এই দুজনকে ফিরে পেয়ে বেশ খুশি কোচ জিনেদিন জিদান।
লিগে এখনো বাকি আছে ১১ রাউন্ডের খেলা। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। অপরদিকে, জার্মান বুন্দেসলিগায় অ্যালিয়াঞ্জ অ্যারেনায়, নতুন শুরুর পর টানা ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে বায়ার্ন নিউনিখ।
১৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মুনসেন গ্লাডবাখরা। ২৬ মিনিটে গোলরক্ষকের হাস্যকর ভুলেই এগিয়ে যায় বায়ার্ন। ৩৭ মিনিটে বাঁজামাঁ পাভার্দের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরে। ৮৬ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় বায়ার্ন।
৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের মিশনটা আরো মজবুত করলো দলটি। শেষ তিন ম্যাচে আর একটি জয় পেলেই কোনো হিসেব ছাড়াই টানা অষ্টমবারের মতো লিগ চ্যাম্পিয়ন ঘরে তুলবে জার্মানির সফলতম এই ক্লাব।
মোহাম্মদ হাসিব, বাংলাটিভি



