Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

নাসিমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গত ৫ জুন তিনি ব্রেইন স্ট্রোক করার পর থেকে রাজধানীর একটি হাসপাতালে কোমায় ছিলেন।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, গত ১ জুন রক্তচাপ জনিত সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন তিনি। মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী রাজনীতির পুরোধা এই রাজনীতিক আমৃত্যু লালন করে গেছেন বঙ্গবন্ধু তথা জাতীয় ৪ নেতার আদর্শ।

বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এই নেতা স্বাস্থ্য, স্বরাষ্ট্রসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জঙ্গিবাদ প্রতিরোধে প্রগতিশীল ১৪ দলের সংগঠক হিসেবে মোহাম্মদ নাসিমের অসাম্প্রদায়িক ভূমিকা রাজনীতির মাঠে সমান আলোচনা যুগিয়েছে আমৃত্যু। করোনা শনাক্তের পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাইল্ড স্ট্রোক করেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ আওয়ামী লীগে নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button