Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য

করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা চার লাখের উপরে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো চার লাখের উপরে। গেলো ২৪ ঘণ্টায় আরো প্রায় সাড়ে তিন হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ১৩ হাজারের মতো। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৭১।

রোববার সর্বোচ্চ মৃত্যু দেখেছে চিলি। লাতিন আমেরিকার দেশটিতে একদিনে ৬৪৯ জনসহ মোট প্রাণহানি ছাড়িয়েছে ২১শ’। আক্রান্ত এক লাখ ৩৪ হাজারের বেশি। প্রতিবেশী ব্রাজিলে প্রাণ গেছে সাড়ে ৫শ’ মানুষের। মোট মৃত্যু সাড়ে ৩৬ হাজার। মেক্সিকো-পেরুতেও মারা গেছেন আরো পাঁচ শতাধিক মানুষ। আড়াই মাস পর করোনায় একদিনে ৪শ’র কম মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র।

মোট প্রাণহানি এক লাখ সাড়ে ১২ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ।  যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশেই অনেকটা কমেছে নতুন সংক্রমণ ও মৃত্যু। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ লাখ ৬২ হাজার মানুষ। এদিকে, করোনায় আক্রান্ত দেশের তালিকায় ছয় নম্বরে রয়েছে ভারত। দেশটির মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯৭৫ যা, করোনার উৎসস্থল চীনের চেয়েও বেশি। ভারতে করোনায় মোট মৃত্যু সাত হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই প্রাণ গেছে ২ হাজার ৯৬৯ জানের।

এছাড়া গত ১৭ দিন ধরে নতুন কোন রোগী নেই নিউজিল্যান্ডে। দেশটির শেষ করোনা রোগীও সুস্থ হয়ে ফিরেছেন বাড়ি। সোমবার এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে, করোনাভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছিলো অনেক দিক থেকেই। এসব অভিযোগের মুখে অবশেষে দেশটিতে করোনা সংক্রমণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলো বেইজিং।

চীনের রাষ্ট্রীয় তথ্য বিভাগ সংবাদ সম্মেলনে জানায়, করোনা সংক্রমণের প্রথম ঘটনাটি গত বছরের ২৭ ডিসেম্বর উহানে সামনে এসেছিল। তবে করোনা ভাইরাসের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া এবং মানব শরীর থেকে মানব শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা প্রথম চলতি বছরের ১৯ জানুয়ারি জানা যায় বলে দাবি করেছে চীন।

বলা হচ্ছে, গত ১৯ জানুয়ারি একজনের শরীর থেকে অন্যের শরীরে সংক্রমণের এই ঘটনা সামনে আসার পরই তা রুখতে ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button