অন্যান্যআন্তর্জাতিক
করোনা: বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৫৮ জন

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় মারা গেছে ৮শ’ ৫৮জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ৭১৭ জন। এছাড়া এ ভাইরাস নতুন ২৩ হাজার ৪৮জনসহ মোট শনাক্ত হয়েছে ৬৪ লাখ ৬৪ হাজার ৩৩০ জন।
বুধবার দুপুর পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ লাখ ৭৭ হাজার ৬২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৩ হাজার ৯৯০ জন।
এদের মধ্যে ২৯ লাখ ৪৯ হাজার ৪৭২জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৪ হাজার ৫১৮ জনের অবস্থা গুরুতর। এরইমধ্যে ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।



