Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

১৭ জুন শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

১৭ জুন ম্যানসিটি ও আর্সেনালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসর শুরু হতে এখন সময়ের ব্যাপার মাত্র।

শুরুর প্রথম ম্যাচেই গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে আর্সেনালের। দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ শেফিল্ড ফিল্ড। ২০১৯-২০ মৌসুমের শুরু নিয়ে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে পুনরায় ম্যাচ শুরুর ব্যাপারে সবাই রাজি হয়েছে।

তবে ম্যাচগুলো ‘ক্লোজড ডোর’ বা দর্শকশূন্য মাঠে হবে। ইতোমধ্যে ক্লোজড ডোর মাঠে ফিরেছে জার্মান বুন্দেসলিগা। জুনে ফিরতে পারে লা লিগা এবং সিরি’আ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত ১৩ জুন স্থগিত হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button