Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

২৪ ঘন্টায় বিশ্বব্যাপী ১ লাখেরও বেশি সংক্রমণ

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক এক লাখ ১৬ হাজারেরও বেশি সংক্রমণ ছড়িয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ লাখের ওপরে। আর মৃতের সংখ্যা ছাড়ালো ৩ লাখ ৬২ হাজার।

এখনো আক্রান্ত আর মৃতের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র আর দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে ব্রাজিল, রাশিয়াসহ আরো কিছু দেশ। আক্রান্ত ও মৃতের তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। সংখ্যাটি বিশেষজ্ঞদের ধারণাকেও হার মানিয়েছে। আর দেশটিতে মোট আক্রান্ত ১৭ লাখ ৬৮ হাজারে বেশি।

দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। নিয়ন্ত্রণ হারিয়েছে প্রতিদিনের সংক্রমণ সংখ্যা। এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৮১২ জন মানুষ। আর প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৭৬৪ জনের। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে পরাশক্তি দেশ রাশিয়া। আক্রান্ত প্রায় ৩ লাখ ৭৯ হাজারের বিপরীতে দেশটিতে প্রাণহানি ৪ হাজার ১৪২ জন।

করোনার প্রকোপ কমতে থাকায়, ঝঞ্চাবিক্ষুগ্ধ ইউরোপ এখন অনেকটাই শান্ত। বৃটেনে মোট মৃত্যু প্রায় ৩৮ হাজার, স্পেন সাড়ে ২৭ হাজার, ইতালি সাড়ে ৩৩ হাজার ও ফ্রান্সে প্রায় সাড়ে ২৮ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button