Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

করোনা: ভিটামিন ‘ডি’ স্বল্পতায় মৃত্যু বেশি

যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতাল ফাউন্ডেশন ট্রাস্ট ও ইংল্যান্ডের ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণায় দেখা গেছে, করোনার সংক্রমিত হওয়া মৃত্যুর সঙ্গে ভিটামিন ‘ডি’র মাত্রার ‘উল্লেখযোগ্য সম্পর্ক’ রয়েছে।

গবেষকরা বলছেন, যাদের শরীরে ভিটামিন ‘ডি’ স্বল্পতা রয়েছে তাদের করোনাভাইরাসে মারা যাওয়ার ঝুঁকি বেশি। ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট গ্রহণ করে তাদের বুকে সংক্রমণের ঝুঁকি অর্ধেক কমে যায়।

একারণে সূর্যের আলোবঞ্চিত ‘নর্ডিক’ দেশগুলো সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে। ইউরোপের ২০টি দেশে করোনায় মৃত্যুর হারের সঙ্গে ভিটামিন ‘ডি’ স্বল্পতার সম্পর্ক খুঁজে বের করার চেষ্টার করেন গবেষকরা।

এর আগে একটি গবেষণায়ও একই ধরনের দাবি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে, ভিটামিন ‘ডি’ পর্যাপ্ত থাকলে রেসপিরেটরি সংক্রমণের ঝুঁকি কম থাকে।

চলতি মাসের শুরুর দিকে ট্রিনিটি কলেজ ডাবলিন এক গবেষণায় জানায়, সংক্রমণের সময় রেসপিটেরি সংক্রমণ ঠেকাতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button