Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

এক বছরেও জ্ঞান ফেরেনি মুন্নীর

এক বছর পার হলেও চোখ খুলে তাকানোর চেয়ে বেশি সুস্থ হননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নী। নার্সের একটি ভুল ইনজেকশনে পুশ করার ফলে মুন্নীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এই একটি বছরে শয্যাশায়ী মুন্নীকে পাইপের মাধ্যমে খাবার দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

এভাবেই চলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নীর জীবন সংগ্রাম।

জানা যায়, ২০১৯ সালের ২০ মে পিত্তথলিজনিত সমস্যার কারণে মুন্নীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ২১ মে সকালে ভুল বশত অ্যানেস্থেসিয়ার (অজ্ঞান কারার) ইনজেকশন মুন্নীর শরীরে পুশ করেন এক নার্স। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান মুন্নী।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অনেক চেষ্টার পরেও ফিরে আসেনি মুন্নীর জীবনের স্বাভাবিক গতি। ফলে বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসা হয় তাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button