Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

রাগের বশে সাপকে কামড় দিলেন মাতাল

মদ্যপ অবস্থায় সাপের গায়ে কামড় বসালেন এক যুবক। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা সাপ চলে আসে মদ্যপের বাইকের সামনে। আর তাতেই মেজাজ হারান তিনি। রেগে গিয়ে সাপকে বলেন, “আমার রাস্তা আটকাস? তোর এত সাহস!”

এরপরই সেই সাপকে উচিত শিক্ষা দিতে রাস্তা থেকে তুলে সোজা কামড় বসান। দাঁত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে সাপটিকে। এমন নৃশংস দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের কোলায়।

জানা গেছে, ওই যুবকের নাম কুমার। মদ কিনে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই তার বাইকের সামনে চলে আসে সাপটি। এরপর সাপটিকে ঘাড়ে তুলে নিয়ে খানিক দূর পর্যন্ত বাইক চালিয়ে এগিয়ে যান তিনি। তারপর বাইক দাঁড় করিয়ে সাপটিকে দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করেন।

আশপাশের লোকজন যে দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত। তাদের মধ্যেই কেউ কেউ গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগে মৃত্যু হয় সাপটির।

সাপটি বিষাক্ত কি না, তাও ভেবে দেখার মতো অবস্থায় ছিলেন না কুমার। বরং বলেন, এই সাপটা এর আগেও আমায় বিরক্ত করেছে। ওই ঘটনার পর চিকিৎসকের কাছেও যাননি কুমার। আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন, কিচ্ছু হবে না তার।

সংশ্লিষ্ট খবর

Back to top button