Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

রোমান্টিক ছবি পোস্ট করায় দুই ইরানি অ্যাথলেট গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে রোমান্টিক ছবি পোস্ট করায় ইরানের দুই পার্কোর অ্যাথলেটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এদের মধ্যে পুরুষের নাম প্রকাশ করা হলেও নারী অ্যাথলেটের নাম প্রকাশ করা হয়নি।

বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে ছাদে কসরতের সময় আলিরেজা ও তার মেয়ে সহযোগীর কিছু রোমান্টিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ছবিতে দেখা যায়, তাতে  তারা একে-অপরকে জড়িয়ে ধরছেন।

এ ব্যাপারে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি যুবক ও যুবতী অনুচিত ও অধর্মীয় ভঙ্গিতে ছবি তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। বিচার বিভাগীয় নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ এর মাধ্যমে তারা উষ্কানিমূলক আচরণ দেখিয়েছেন।

গ্রেপ্তার হওয়া পুরুষের নাম আলিরেজা জাপালাঘি, তিনি ইরানের তারকা পার্কোর অ্যাথলেট। নব্বইয়ের দশকে প্রচার পাওয়া খেলাটি ‘এক্সট্রিম স্পোর্টস’-এর অর্ন্তভুক্ত। নগর অঞ্চলে উঁচু-নিচু অট্টালিকার ওপর দিয়ে দৌড়ানো, লাফানো এ খেলার অংশ বিশেষ। খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় মৃত্যুর শঙ্কাও থাকে।  -বিবিসি

সংশ্লিষ্ট খবর

Back to top button