Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টবিএনপিরাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মান্না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এর আগে ঈদের দিন দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।

মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার পর গুলশান ৭৯ নম্বর রোডে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান মান্না। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি গণমাধ্যমকে বলেন, ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, শুভেচ্ছা বিনিময় হয়েছে। ৩৫/৪০ মিনিটের মতো উনার সঙ্গে কথাবার্তা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও মানুষের দুর্ভোগের বিষয়টি খালেদা জিয়াকে বলেছেন বলে জানান মান্না। এসময় তিনি বলেন, সমস্যা তো আছে। আল্লাহ নিশ্চয় আমাদের রহম করবেন। উনি বিশ্বাস করেন যে, সব সংকট কেটে যাবে।

গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি যে জাতীয় ঐক্যফ্রন্ট গড়েছিল, তার অন্যতম শরিক মান্নার নাগরিক ঐক্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button