অন্যান্য
করোনায় সবচেয়ে লাভবান যিনি

করোনায় সবচেয়ে লাভবান জেফ বেজোস। তার প্রতিষ্ঠান ই-কমার্স জায়ান্ট আমাজন। এদিয়েই লাভজনক হয়েছেন তিনি। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বর্তমানে ১৪৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।
মার্কেটওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আমাজনের বিক্রি ৭৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, লকডাউনের প্রভাবে হোম ডেলিভারির সংখ্যা বাড়ায় দারুণ লাভের মুখে রয়েছে ই-কমার্স কোম্পানিটি।
লকডাউনের সময় অনলাইনে কেনাকাটা বাড়ায় তার কোম্পানির লাভের পরিমাণ এতটাই বেশি যে, বেজোস বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়ন ডলার সম্পদের অধিকারী হতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ৬ বছরের মধ্যে অর্থাৎ ২০২৬ সালে বেজোসের সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারে বলে এক সমীক্ষায় জানিয়েছে কম্পারিজন। — সিএনএন



