Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্য

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর পরিমাণ কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর পরিমাণ কমেছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে ২ হাজার ৮২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সবমিলে বিশ্বজুড়ে করোনায় মারা গেছে ৩ লাখ ৪৬ হাজার ৪৩৪ জন, আর আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ।

গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১৯ হাজারের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৮৬ হাজারে। নতুন করে মৃত্যু হয়েছে ৬১৭ জনের। সেখানে এখন পর্যন্ত ৯৯ হাজার ৩০০ জন করোনায় মারা গেছে। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। করোনার নতুন ওই ভরকেন্দ্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২২০ জন আর মৃত্যু হয়েছে ৭০৩ জনের। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৩ হাজারেরও বেশি মানুষ।

আক্রান্তের দিক দিয়ে এখন তৃতীয় অবস্থানে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৮ হাজার ৫৯৯ ও ১৫৩ জন। রাশিয়ায় মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৪৮১ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৪১ জনের। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১৮ জন। আর সব মিলিয়ে আক্রান্ত হয়েছে দুই লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরই রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫০ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ। এ ছাড়া, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে স্পেন ও ফ্রান্স। দেশ দুটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ ও ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর সব মিলিয়ে স্পেন ও ফ্রান্সে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ২৮ হাজার ৭৫২ ও ২৮ হাজার ৩৬৭ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button