Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য

বিশ্বে প্রতিদিন প্রায় ১ লাখ মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন

সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনো প্রতিদিন প্রায় ১ লাখ মানুষ নতুন সংক্রমিত হচ্ছে। মৃতের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ছাড়ালেও মোট আক্রান্ত ৫৪ লাখের ওপরে। ইউরোপে করোনার সংক্রমণ কমলেও, তা চিন্তার ভাঁজ ফেলেছে রাশিয়া আর দক্ষিণ আমেরিকার কিছু দেশে।

করোনা মানেই মৃত্যু নয়। তাই তো এতসব আক্রান্তের মধ্যেও সারাবিশ্বে ‍সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ২২ লাখ মানুষ। গত কয়েক মাস ধরে করোনার এত সব খারাপ খবরের মধ্যে আশা জাগানোর খবর মাত্র এটুকুই। আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৯৯ হাজার। যে সংখ্যাটি বিশেষজ্ঞদের ধারণাকেও হার মানিয়েছে। আর আক্রান্ত সাড়ে ১৬ লাখ ছাড়িয়েছে।

এদিকে, বৃটেনকে সরিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে গেছে ব্রাজিল। দেশটিতে নিয়ন্ত্রণ হারিয়েছে প্রতিদিনের সংক্রমণ সংখ্যা। এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১১৩ জন মানুষ। আর প্রাণহানি ঘটেছে ২২ হাজার ১৬৫ জনের।

তৃতীয় অবস্থানে এশিয়ার পরাশক্তি রাশিয়া। সেখানে ৩ লাখ ৩৬ হাজার আক্রান্তের বিপরীতে, প্রাণহানি ৩ হাজার ৩৮৮ জন। পরিসংখ্যানে অন্যান্য দেশ থেকে মৃতের সংখ্যা এখনো তুলনামুলক কম।

করোনার প্রকোপ কমতে থাকায় ঝঞ্চাবিক্ষুব্ধ ইউরোপ এখন অনেকটাই শান্ত। বৃটেনে মোট মৃত্যু সাড়ে ৩৬ হাজার, স্পেন ২৮ হাজার, ইতালি সাড়ে ৩২ হাজার এবং ফ্রান্সে ২৮ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।

সংশ্লিষ্ট খবর

Back to top button