Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতিবাংলাদেশ

মাংসের বাজারে আগুন

ঈদ আসলেই বেড়ে যায় ভোজনরসিক বাঙালীর রসনা বিলাস। আর সে কারণে বরাবরই ঈদ সামনে রেখে বেড়ে যায় সব ধরনের মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদাও। আর সেই সুযোগ কাজে লাগিয়ে নানা অজুহাতে এ পণ্যগুলোর দাম বাড়িয়ে দেয় এক শ্রেণির অসাধু বিক্রেতা।

এদিকে, ঈদ সামনে রেখে রাজধানীর মাংসের বাজারে যেন আগুন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাংসের দাম বেড়ে গেছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় আগের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি

গেল সপ্তাহের ৫৭০ টাকার গরুর মাংস এখন বিক্রি হচ্ছে ৬শ থেকে ৬শ পঞ্চাশ টাকায়। আর, খাসির মাংসের দাম হাজারের ঘর ছুঁইছুঁই। সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে মুরগির দামও। গেল সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার আজ বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।

ঈদ সামনে রেখে এভাবে মাংসের দাম বেড়ে যাওয়ায় সরকারের নজরদারির অভাবকে দায়ী করছেন ক্ষুব্ধ ক্রেতারা। তবে, সরবরাহ পর্যাপ্ত থাকায় সহনীয় পর্যায়ে রয়েছে সব ধরনের মাছ ও শাকসবজির দাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button