Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

করোনা: ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এক লাখেরও বেশি আক্রান্ত

করোনভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় সারা বিশ্বে রেকর্ড এক লাখেরও বেশি রোগী শনাক্ত হয়ৈছে। বেড়েছে মৃতের সংখ্যাও। একদিনে প্রাণহানি চার হাজার ৬৮৫ জন। আর মোট মারা গেছেন প্রায় ৩ লাখ ৩০ হাজার, সংক্রমণের সংখ্যা ৫১ লাখ ছুঁই-ছুঁই। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ২৬ হাজার মানুষ।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৩ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটিতে নতুন করে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৯৫ হাজারের কাছাকাছি। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯২ হাজারের বেশি। ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ৯১১ জনের।

প্রাণহানি সংখ্যা ১৮ হাজারের বেশি। এদিকে, ৭ই জুন পর্যন্ত পঞ্চম দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে স্পেন সরকার। আর করোনা পরিস্থিতিরি উন্নতি হওয়ায় জুনের ৩ তারিখ সব বিমানবন্দর খুলে দেবে ইতালি। ইউরোপের অন্যান্য দেশে কম আক্রান্ত ও মৃত্যুহার অব্যাহত।

একদিনে শুধু যুক্তরাজ্যে ৩৬৩ জনের মৃত্যু হয়। আর ভারতে নতুন সাড়ে তিন হাজার শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ১ লাখ ১০ হাজারেরও বেশি। দেশটিতে আগামী ২৫ মে’র পর অভ্যন্তরীণ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button