Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা ফের বেড়েছে

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ফের বেড়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার মানুষ। আর নতুন করে মৃত্যু হয়েছে চার হাজার ৫৮৯ জনের।

বিশ্বে এখন পর্যন্ত তিন লাখ ২৪ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ লাখ। সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৯ হাজারের বেশি। তবে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আবারো বেড়েছে মৃতের সংখ্যা। সেখানে নতুন করে দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ৯৩ হাজার জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩০ জনের প্রাণহানি হয়েছে।

এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ১৮ হাজার মানুষ করোনায় মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৫ জনের। যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ৫৪৫ জনের। গত একদিনে কোনো মানুষের মৃত্যু হয়নি ফ্রান্সে।

ইতালিতে নতুন করে মারা গেছেন ১৬২ জন। ইউরোপের আরেক দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button