Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে টেনিস ফেডারেশন

করোনায় ক্ষতিগ্রস্ত টেনিস খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। অসহায় খেলোয়াড়কে নগদ অর্থ সহায়তা করেছে তারা।

সারা বিশ্বের মতো বাংলাদেশের খেলোয়াড়রাও মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। সহায়তা করে যাচ্ছে বিভিন্ন ফেডারেশন। এবার এগিয়ে আসলো টেনিস বিভাগ।

দেশের বিভিন্ন এলাকার ৪১ জন টেনিস খেলোয়াড়কে ৫ হাজার করে টাকা অর্থ সহায়তা করেছে তারা। মঙ্গলবার খেলোয়াড়দের বিকাশ নম্বরে এ অর্থ প্রদান করা হয়। ফেডারেশন সদস্যদের স্বেচ্ছা অনুদানের অর্থে এ তহবিল গঠন করা হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button