Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাজ্য

সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় মারা গেছেন সাড়ে ৩ হাজার মানুষ

সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় মারা গেছে সাড়ে ৩ হাজার মানুষ। যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ৩৩৬ জনে। আর আক্রান্ত মানুষের সংখ্যা দাড়িয়েছে ৪২ লাখের বেশি।

লকডাউন শিথিল করা শুরু হয়েছে করোনা ভয়াবহ আকার ধারণ করা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে। তবে এ সিদ্ধান্ত হিতে বিপরীত হবে কি-না, সে ব্যাপারেও সন্দিহান গোটা বিশ্ব। মৃত্যুহার কমেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। যদিও দেশটিতে এরই মধ্যে প্রাণহানির সংখ্যা প্রায় ৮২ হাজার। আর আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ লাখ।

দ্বিতীয় অবস্থানে থাকা বৃটেনেও কমেছে মৃতের সংখ্যা। একদিনে প্রাণহানির সংখ্যা ২১০ জন। মোট মৃত্যু ৩২ হাজার; আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬০ জন। মৃত্যুহার ধারাবাহিকভাবে কমছে ইতালিতেও। গেলো ২৪ ঘণ্টায় নিম্নগামী মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরো ১৭৯ জনের নাম। এ নিয়ে মোট মৃত্যুর তালিকায় যুক্ত হলো ৩০ হাজার ৭৩৯ জন। আর আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ৮১৪ জন।

এদিকে, নিম্নগতিতে মৃত্যুহার অব্যাহত রয়েছে স্পেনে। গত ২৪ ঘন্টায় মৃত্যুর খাতায় যুক্ত হয়েছে ১২৩ জনের নাম। মোট মৃত্যু ২৬ হাজার ৭৪৪, আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার ১৪৩। লকডাউন শিথিল করে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে ফ্রান্স। যদিও এখনো পুরোপুরি করোনামুক্ত হয়নি দেশটি। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছে ২৬৩ জন। আর আক্রান্ত ১ লাখ ৭৭ হাজার ৪২৩ জন মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button