Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাজ্য

সারাবিশ্বে করোনার প্রকোপ এখন নিম্নমুখী

আমরিকা ও লাতিন আমেরিকা বাদে সারাবিশ্বে ভয়াবহ করোনার প্রকোপ এখন নিম্নমুখী। বিশেষ করে ইউরোপে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাড়িয়েছে ৪১ লাখ ৮১ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ১৫ লাখ মানুষ। আর প্রাণহানির সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার বেশি।

করোনার মরণ ছোবলে শোচনীয় অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশংকা করেছিলেন দেশটিতে এক লাখেরও বেশি নাগরিকের মৃত্যু হতে পারে। সেই ভয়াবহতার দিকেই যেন ক্রমশ এগিয়ে চলেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এ দেশটি।

যদিও একমাসের মধ্যে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড করা হয়েছে। তবে সেটাও ৭৫০ জনের। দেশটিতে এরই মধ্যে করোনায় মৃত্যু প্রায় ৮১ হাজার। আর আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বৃটেনেও কমেছে মৃতের সংখ্যা। একদিনে প্রাণহানির সংখ্যা ২৬৮ জন। মোট মৃত্যু ৩১ হাজার ৮৫৫ জন। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ১৮৩ জন।

করোনা নিয়ে ইউরোপের দেশ ইতালিতেও মিলেছে স্বস্তির খবর। ২৪ ঘণ্টায় নিম্নগামী মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরো ১৬৫ জনের নাম। এ নিয়ে মোট মৃত্যুর তালিকায় যুক্ত হলো ৩০ হাজার ৫৬০ জন। আর আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ৭০ জন।

এদিকে, ইউরোপের আরেক দেশ স্পেনেও গত ২৪ ঘন্টায় মৃত্যুর খাতায় যুক্ত হয়েছে ১৪৩ জন। যা নিয়ে মোট প্রাণহানির সংখ্যা ২৬ হাজার ৬২১ জন। আক্রান্ত ২ লাখ ৬৪ হাজারের বেশি। ধারাবহিক করোনার প্রকোপ কমেছে ফ্রান্সেও। তাই আজ থেকে লকউাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

যদিও সেখানে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৩৮০ জনে দাড়িয়েছে। আর আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার ৯৭০ জন মানুষ। এদিকে লকডাউন শিথিলের পর জার্মানিতে বেড়েছে করোনা সংক্রমণ। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button