Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

অনুশীলনের অনুমতি পেয়েছে স্প্যানিশ ক্লাবগুলো

স্প্যানিশ ক্লাবগুলো অনুশীলনের অনুমতি পেয়েছে। যদিও লিগ ফের কবে শুরু হবে, সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে লা লিগা কর্তৃপক্ষের আশা জুনেই শুরু হবে প্রতিযোগিতা।

এই যখন অবস্থা, ঠিক সেই সময়ই স্প্যানিশ লিগ শুরুর তারিখ ‘ফাঁস’ করলেন লেগানেসের কোচ হাভিয়ের অগুরে। মেক্সিকান কোচ জানিয়েছেন, ২০ জুন শুরু করে ২৬ জুলাই লিগ শেষ করার পরিকল্পনা লা লিগা কর্তৃপক্ষের।

যদিও লিগ কমিটি থেকে্ আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি এখনও। অগুরের দাবি, লা লিগা কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং লিগ শুরুর ও শেষের সময় জানিয়ে দিয়েছে। স্পেন সরকারের কাছে অনেক আগে থেকেই লিগ শুরুর অনুমতি চেয়ে আসছে লা লিগা।

কিন্তু করোনাভাইরাসে দেশটির অবস্থা এতটা ভয়াবহ যে, মৌসুম বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা জন্মেছিল। যদিও ক্লাবগুলোর অনুশীলনের অনুমতি মেলায় আশার পালে হাওয়া লাগছে। লিগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে জুন ধরে এগোচ্ছে তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button