Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

চলমান দ্বাদশ আসরের জরুরি বৈঠক বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলমান দ্বাদশ আসরের বিষয়ে ডাকা জরুরি বৈঠক বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফলে লিগ অনুষ্ঠান নিয়ে যেকোনো সিদ্ধান্ত আবারো ঝুলে গেলো।

জরুরি বৈঠক বাতিল হওয়ায় প্রিমিয়ার লিগ নিয়ে এখন আপাতত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না বাফুফে, লিগ বাতিলের কারণ হিসেবে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। প্রাথমিকভাবে বৈঠকের সিদ্ধান্ত হলেও কোভিড-১৯ কে বিবেচনায় রেখে এটা বাতিল করা হয়েছে। পরিস্থিতি ঠিক হলে রোজা এবং ঈদের ছুটির পর বৈঠক করা হবে।

করোনাভাইরাসের কারণে গত দুই মাস বল মাঠে গড়ায়নি। সর্বশেষ ১৩ মার্চ হয়েছিল লিগের ম্যাচ। মাঝে লিগ বাতিলের পক্ষে অবস্থান নেয় ক্লাবগুলো। এর আগে পেশাদার লীগ কমিটির সভায় ক্লাবগুলোর ক্ষতির কথা মাথায় রেখে বিদেশিদের বাদ দিয়ে শুধু স্থানীয়দের নিয়ে লিগ চালু রাখার বিষয়টি উঠেছিল।

এদিকে, লিগ না হলেও করোনা পরিস্থিতি ঠিক হওয়ার পরপরই আছে জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্ব। এজন্য লিগ চালু রাখার পক্ষে খেলোয়াড়েরা।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button