Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

বিশ্বজুড়ে করোনায় ২ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৮০ হাজার আর মোট শনাক্ত হয়েছেন ৪১ লাখেরও বেশি মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সাড়ে ১৪ লাখ। এর মধ্যে গত ২৪ ঘন্টায় কমে এসেছে মৃতের সংখ্যা। গোটা বিশ্বে মারা গেছেন চার হাজার দুইশো ৪৮ জন। তবে নতুনভাবে ৯০ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি।

পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও যুক্তরাষ্ট্রের চিত্র ভিন্ন। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় ৮১ হাজার আর আক্রান্ত সাড়ে ১৩ লাখের কাছাকাছি।

মহামারি নিয়ন্ত্রণে বেশ কয়েকবারই বিভিন্ন সমস্যার দায় ওবামা প্রশাসনের ঘাড়ে চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন বিষয়টি নিয়ে তেমন কোনো মন্তব্য না করলেও, সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বর্তমান প্রশাসনে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে টেলিকনফারেন্সে, মহামারি বিপর্যয় রোধে ট্রাম্পের নেয়া ব্যবস্থার কড়া সমালোচনা করেন।

এদিকে, মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর তালিকার তিন নম্বরে থাকা ইতালিতের মৃতের সংখ্যা ৩০ হাজার ৩৯৫ জন। স্পেনে প্রাণ হারিয়েছেন সাড়ে ২৬ হাজারের কাছাকাছি মানুষ। ফ্রান্সে মারা গেছেন ২৬ হাজার ৩১০ জন। পূর্ব ঘোষণা অনুযায়ী কাল থেকে লকডাউন শিথিল করা হবে ইউরোপের এ দেশটিতে।

করোনার নতুন হটস্পট ব্রাজিলে প্রাণহানি হারিয়েছে ১০ হাজার, দেড় লাখের বেশি আক্রান্ত। নতুন করে মারা গেছেন ৬৬৪ জন। এদিকে, রাশিয়ায় একদিনে ১০ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯, নতুন করে মারা গেছেন ১০৪ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button