আন্তর্জাতিকইউরোপ
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালীতে প্রবেশ
ইতালী সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দেয়ার পরই করোনা মহামারীর ঝুঁকি উপেক্ষা করে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শত শত অবৈধ শরণার্থী প্রবেশ করেছে ইতালীতে।
অন্যান্য দেশের অভিবাসীদের সাথে ১২৭ জন বাংলাদেশিও ইতালীর উদ্দেশ্যে রওনা হন। মাঝ সমুদ্রে দুটি এনজিও জাহাজ তাদেরকে উদ্ধার করে ইতালী পৌছে দিয়েছে।
এ খবর জানার পর দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনিসহ আরো অনেকে সরকারের তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে অবৈধদের বৈধতা দিয়েছিলো ইতালী সরকার।



