
বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে নতুন করে দুই বছরের জন্য নিয়োগ দেয়া জেমি ডে’কে দেয়া হয়েছে আরো বাড়তি দায়িত্ব। তাহলো, দেশের বাইরে থাকা বাংলাদেশি ফুটবলারদের খুঁজে বের করতে হবে ইংলিশ কোচকে।
বিশেষ করে যারা ইংল্যান্ডে বসবাস করছেন। যদিও তার কাছে বিষয়টি নতুন কিছু নয়। আগের দুই বছরে কম-বেশি খোঁজার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। কিন্তু এবার চুক্তির সৌজন্যে বাধ্য হয়েই খুঁজে বের করতে হবে প্রবাসী ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীসহ এর আগে একাধিক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল তার। কোনও সুফল পাননি।
এবার নতুন করে আবারো খোঁজা-খুঁজি শুরু করতে হবে। কারণ এরসাথে রয়েছে অর্থের বিষয়ও।
বাংলা টিভি/রাসেল



